জন্মদিনে পুতিনবিরোধী বিক্ষোভ রাশিয়ায়

প্রচ্ছদ » বিনোদন » জন্মদিনে পুতিনবিরোধী বিক্ষোভ রাশিয়ায়

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৬৫তম জন্মদিন ছিল শনিবার। জন্মদিনটা আনন্দের পরিবর্তে কিছুটা বিষাদময় হয়ে গেল। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতা নাভালনিকে প্রার্থী হওয়ার সুযোগ দেয়ার দাবি জানিয়ে পুতিনবিরোধী বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ।

জন্মদিনে এমন ঘটনা হয়তো আশা করেননি পুতিন। কিন্তু বিরোধী দলের সমর্থকরা সব কিছু উপেক্ষা করেই বিক্ষোভ সমাবেশ করেছেন।

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে প্রায় তিন হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। মস্কোর কেন্দ্রেও কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন।

ওভিডি-ইনফো গ্রুপ জানিয়েছে, বিক্ষোভে অংশ নেয়াদের মধ্যে কমপক্ষে ৬২ জনকে আটক করেছে পুলিশ। ইগোর ক্লিমভ (২০) নামের এক বিক্ষোভকারী বলেছেন, পুতিনকে প্রেসিডেন্ট হিসেবে পেয়ে তিনি খুশি নন। তিনি বলেন, পুতিন বহুদিন ধরে ক্ষমতায় রয়েছেন এবং সব জায়গায় দুর্নীতি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০