জমকালো আয়োজনে ধ্রুব মিউজিক স্টেশনের প্রথম জন্মদিন

প্রচ্ছদ » Uncategorized » জমকালো আয়োজনে ধ্রুব মিউজিক স্টেশনের প্রথম জন্মদিন

dhruboনিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গেল বছরের ২৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এটি। এক বছরে উপহার দিয়েছে বহু শ্রোতাপ্রিয় গান ও মিউজিক ভিডিও। সাফল্যের পথচলায় এক ব্ছর পার করলো গতকাল রোববার, ২৫ ফেব্রুয়ারি।

প্রতিষ্ঠানের জন্মদিন উপলক্ষে এর কর্ণধার কণ্ঠশিল্পী ধ্রুব গুহ’র উদ্যোগে গতকাল সন্ধ্যায় রাজধানীর সেভেনহিল রেস্তোরাঁয় আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের। সেখানে হাজির ছিলেন দেশের অনেক সংগীত তারকা।

এরমধ্যে রয়েছেন ফেরদৌস ওয়াহিদ, আসিফ আকবর, আঁখি আলমগীর, হাবিব, কণা, নাজির মাহমুদ, সুজন আরিফ, কিশোর, ইমরান, বেলাল খান, জুয়েল মোর্শেদ, সালমা, প্রতীক হাসান, প্রীতম হাসান, কর্নিয়া, পূজা, বেলি, শান, তানজীব সারোয়ার, তরুণ মুন্সী, লুৎফর হাসান, ইলিয়াস হোসাইন, মিলন, সোহেল মেহেদী, গীতিকবি জুলফিকার রাসেল, মারজুক রাসেল, আহমেদ রিজভী, এমআইবি’র মহাসচিব এসকে সাহেদ আলী পাপ্পুসহ অনেকেই।

প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমরা ভালো গানের লক্ষে কাজ করে যাচ্ছি। শ্রোতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে গান তৈরির চেষ্টা করছি। আগামী বছরও সেই চেষ্টা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানের শেষ দিকে এসে গেল এক বছরে ডিএমএস-এর ব্যানারে প্রকাশ হওয়া সফল গান-ভিডিও সংশ্লিষ্টদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১