জমি নিয়ে বিরোধে কিশোর ভাতিজাকে খুন করলেন চাচা

প্রচ্ছদ » Breaking News || Slider || স্বাস্থ্য » জমি নিয়ে বিরোধে কিশোর ভাতিজাকে খুন করলেন চাচা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :বগুড়ার শিবগঞ্জে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে আপন চাচার হাতে খুন হয়েছে কিশোর ভাতিজা। এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে।

গত শুক্রবার (০৮ জানুয়ারি) বিকেলে উপজেলার দেউলী ইউপির কৃষ্ণপুর (মধুপুর) গ্রামে চাচা সাইফুলের হাতে মারপিটের শিকার হয় ভাতিজা মাহতাব আলী (১৪)। পরে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাহতাব আলী (১৬) ওই এলাকার জিয়াউল হকের ছেলে ও স্থানীয় রহবল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

এ ব্যাপারে নিহতের আরেক চাচা দুলা ফকির বলেন, আমার ছোট ভাই সাইফুল আমাকেও মেরে ফেলবে বলে হুমকি ধামকি দিচ্ছে। তার দখলকৃত ৪ শতক জমির কাগজপত্র দেখতে চাওয়ায় আমার ভাতিজাকে মারপিট করে হত্যা করে সাইফুল ও তার লোকজন।

শিবগঞ্জ থানার ওসি এস এম বদিউজ্জামান বলেন, পরিবারের লোকজন এসে মামলার দায়ের করেছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/১৯ই জানুয়ারি,২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০