জরুরী অপারেশন করাতে হাসপাতালে ভর্তি ডিপজল

প্রচ্ছদ » Uncategorized » জরুরী অপারেশন করাতে হাসপাতালে ভর্তি ডিপজল

dipjaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও শিল্পী সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ৷ তাকে হয়ে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ডিপজলের শরীরে জরুরি একটি অপারেশন করা হবে।

এছাড়াও আজ রাত ৯টা ৫১ মিনিটে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এ বিষয়ে জানিয়েছেন। তিনি লেখেন, ‘আর দুঃসংবাদ নিতে পারছি না। জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ভাই হাসপাতালে ভর্তি হয়েছেন। কাল সকালে তার অপারেশন হবে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।’

জায়েদ জানান, ডিপজলের শরীরে একটি ফোঁড়ার মতো হয়েছে। কাল সকালে তার অস্ত্রোপচার করা হবে। মনোয়ার হোসেন ডিপজল ঢালিউডে একাধারে একজন অভিনেতা ও প্রযোজক। খল চরিত্রে তিনি তুমুল জনপ্রিয় তিনি।

পুঁজিবাজার রিপোর্ট – সৃ/ ই/ ১৫ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১