জাভির বিশ্বাস বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

প্রচ্ছদ » Uncategorized » জাভির বিশ্বাস বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা খেলতে পারবে তো?-এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। লিওনেল মেসির দলের বিশ্বকাপ ভাগ্য ঝুলে আছে বাছাইপর্বে তাদের শেষ দুটি ম্যাচের ফলাফলের উপর। তবে আলবিসেলেস্তেদের আগামী বিশ্বকাপে খেলতে পারা নিয়েই যেখানে শংকা, সেখানে উল্টো তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন স্পেনের সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজ!

বার্সেলোনায় অনেকটা সময় কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন লিওনেল মেসি আর জাভি হার্নান্দেজ। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের সম্পর্কে তাই তার চেয়ে ভালো কেউ জানার কথা না। বাছাইপর্বে আর্জেন্টিনা দল এখন যে চাপে আছে, মেসিই তাদের সেখান থেকে উদ্ধার করতে পারেন; মনে করছেন জাভি।

বার্সেলোনার সাবেক সতীর্থকে নিয়ে তিনি বলেছেন, ‘ম্যাচের দশ মিনিটও যদি মেসির পায়ে বল না থাকে, বার্সেলোনা আর আর্জেন্টিনা দল সেটা মেনে নিতে পারবে না। বল যেখানেই যাক, তাকে সেখানে থাকতে হবে। যদি সে না-ও থাকে, তার দিকে বল দিতে হবে। মেসিই একমাত্র ব্যক্তি যে দলের জন্য কিছু করতে পারবে।’

বিশ্বকাপ বাছাইপর্বে ১৬ ম্যাচে মাত্র ৬টি জয় নিয়ে ভীষণ বিপদে আছে আর্জেন্টিনা। আর মাত্র দুটি ম্যাচ বাকি আছে তাদের। এর একটি কাল ভোরে পেরুর বিপক্ষে। এই দুই ম্যাচ জিততে না পারলে সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে না মেসির দল, খেলতে হবে প্লে-অফ।

তবে এসব নিয়ে এত দুশ্চিন্তার কিছু দেখছেন না জাভি। আর্জেন্টিনা একবার বিশ্বকাপ নিশ্চিত করে ফেললে তাদের ট্রফি জয়ের সম্ভাবনাই দেখছেন বার্সেলোনার কিংবদন্তী এই ফুটবলার, ‘আগামী বছর তাদের বিশ্বকাপ জেতার মত সামর্থ্য আছে। এটা সত্য যে তারা এখন কঠিন পরিস্থিতিতে। তবে আমরা কেউ নিশ্চয়ই দ্বিমত করব না, যদি তারা বিশ্বকাপে জায়গা করে নেয়, তবে তাদের ফেভারিটদের তালিকায় রাখতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১