জামালপুরে ট্রেনে কাটা পড়ল ২ যুবকের মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » জামালপুরে ট্রেনে কাটা পড়ল ২ যুবকের মৃত্যু

br kataপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে শিমুল হোসেন ও আব্দুর রহমান নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

জামালপুর রেলওয়ে থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি রোববার রাত ১০টায় নরুন্দি স্টেশন অতিক্রম করার সময় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এর নিচে কাটা পড়ে দুই যুবক। এতে ঘটনাস্থলেই শিমুল হোসেন (২২) মারা যান। জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান অপর যুবক আব্দুর রহমান।

শিমুল হোসেনের বাড়ি সদর উপজেলার তুলশীপুর গ্রামে, তার বাবার নাম মোয়াজ্জেম হোসেন। আর আব্দুর রহমান নরুন্দি গ্রামের হামিদুর রহমানের ছেলে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০