জামিন নিয়েছেন কুমিল্লা সিটি মেয়র সাক্কু

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » জামিন নিয়েছেন কুমিল্লা সিটি মেয়র সাক্কু

নিজস্ব প্রতিবেদক: মামলার বদলি মূলে (এক আদালত থেকে অন্য আদালতে স্থানান্তর) আদালত থেকে জামিন নিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মনিরুল হক সাক্কু।

সোমবার ঢাকার ৮ নং বিশেষ জজ আদালতে মামলাটির চার্জ গঠন শুনানির দিন ধার্য ছিল। মামলাটি প্রথম ধার্য তারিখ থাকায় মামলার বদলি মূলে আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদারের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সাক্কু। অন্যদিকে মামলাটির অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন তার আইনজীবী।

শুনানি শেষে আদালতের বিচারক সেলিনা বেগম তার জামিন আবেদন মঞ্জুর করেন এবং মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য ৯ জুলাই দিন ধার্য করেন।

এর আগে ২৪ মে দুদকের দায়ের করা মামলায় জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন সাক্কু। পরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা জামিন আবেদন মঞ্জুর করেন।

একই সঙ্গে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ১২ জুন দিন ধার্য করেন এবং মামলাটি বিশেষ জজ আটে বদলি করা করেন।

৯ মে ঢাকা মহানগর দায়রা জজের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকার বিনিময়ে ২৪ মে পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ৪ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভুত অবৈধ সম্পদ অর্জন ও ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে দুদকে সম্পদ বিবরণী দাখিলের অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ এ মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাক্কুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০