জায়েদ খানকে বিয়ে করতে বললেন ইলিয়াস কাঞ্চন

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » জায়েদ খানকে বিয়ে করতে বললেন ইলিয়াস কাঞ্চন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : গত ২৩ জানুয়ারি এফডিসিতে অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে গঠিত মিশা-জায়েদ প্যানেলের পরিচিতি সভা। এই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জায়েদ খান। পরিচিতি সভায় নিজের বক্তব্যে জায়েদ জানান, তিনি সমিতির জন্য নিজের ব্যক্তিগত জীবনের অনেক কিছুই ত্যাগ করেছেন।

মৃত মায়ের স্মৃতিচারণ করে কাঁদতে কাঁদতে জায়েদ বলেন, ‘আমার মা মৃত্যুর আগে বলে গেছেন তোমার বিয়ে করতে হবে না, তুমি শিল্পী সমিতি নিয়েই থাকো।’

এই কথার প্রেক্ষিতে এবার জবাব দিলেন বিপরীত প্যানেলের সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে মগবাজারের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত প্যানেল পরিচিতি সভায় নন্দিত এই নায়ক জায়েদকে বিয়ে করতে পরামর্শ দেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, আমার ছোট ভাই জায়েদকে একটা কথা বলতে চাই। তার প্রয়াত মায়ের মাগফেরাত কামনা করি। তিনি হয়ত ছেলেকে একটা কথা রেগে বলেছিলেন। কিন্তু বড় ভাই হিসেবে আমি বলতে চাই, শিল্পী সমিতি তো আছেই তুমি বিয়েটাও করো, তোমার সন্তান হোক আমরাও মামা-কাকা হই। তোমাকে অনুরোধ করি, তুমি খালাম্মার কথা শুনোনি কিন্তু আমাদের কথাটি শোনো। এবার বিয়ে করো।

শিল্পী সমিতি নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা স্বাধীন দেশের নাগরিক। স্বাধীন দেশের শিল্পী সমিতি। এই শিল্পী সমিতিকে আমরা কেনো রোহিঙ্গা ক্যাম্পের মতো করবো। আমরা এখানে শান্তিতে অবাধে চলাফেরা করবো। এখানে শিল্পীরা সম্মানের সঙ্গে থাকবো। শিল্পী সমিতিতে এসে আপনাদের সেই সম্মান আমরা বৃদ্ধি করবো।

ইলিয়াস কাঞ্চনের প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। এছাড়াও এই পরিষদে রয়েছেন রিয়াজ, অমিত হাসান, নিরব, ইমনসহ আরও অনেক তারকা।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৫ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১