জিপিএইচ ইস্পাত ও বুয়েটের মধ্যে সহযোগিতা চুক্তি সই

প্রচ্ছদ » Uncategorized » জিপিএইচ ইস্পাত ও বুয়েটের মধ্যে সহযোগিতা চুক্তি সই

GPH BUETপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: টিএমটি বার উৎপাদনকারী শীর্ষ প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রকৌশল শিক্ষার মান উন্নয়ন, গবেষণার সুবিধা বৃদ্ধিসহ নানা বিষয়ে যৌথভাবে কাজ করবে। এ লক্ষ্য প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। বুয়েটের পুরকৌশল বিভাগের কার্যালয়ে এই চুক্তি সই হয়।

আলোচিত চুক্তিটিতে সই করেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বুয়েটের পুরকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড: মোহাম্মদ আহসানুল কবির।

এই সহযোগিতা চুক্তির মাধ্যমে জিপিএইচ ইস্পাত লিমিটেড ও বুয়েটের পুরকৌশল বিভাগ যৌথভাবে কারিগরি বিষয়ের উপর গবেষণা, পণ্যেও ডিজাইন ও মান উন্নয়নে গবেষণা, শিল্প ও প্রকৌশল পণ্যেও মান পরীক্ষা, বিশ্লেষণ ও যাচাইকরণ ব্যবস্থা উন্নয়নের জন্য গবেষণা, গবেষণাগার ও সেবার মানের উন্নয়ন, নতুন নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতি আবিস্কারের লক্ষ্যে গবেষণা, ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ, ফেলোশিপ, ইন্টারর্নশীপ এর ব্যবস্থা সদ্য পাশকৃত গ্রাজুয়েটদের চাকরীর ব্যবস্থাকরণ ইত্যাদি বিষয়ে কাজ করবে। এর মাধ্যমে কেবল উভয় প্রতিষ্ঠানই নয়, সামগ্রিকভাবে দেশ উপকৃত হবে।

চুক্তি সই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান মোঃ আলমগীর কবির, নির্বাহী পরিচালক কামরুল ইসলাম, টেকনিক্যাল এ্যাডভাইজার মোশাররফ হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ফ্যাকাল্টি অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড: মুক্তাদির, পুরকৌশল বিভাগের প্রফেসর ড: রাকিবুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড: আব্দুস সালাম আকন্দ, মেটেরিয়াল এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড: আহম্মেদ শরীফ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড: আলি আহমেদ শওকত চৌধুরী ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স বিভাগের প্রফেসর ড: জিয়াউর রহমান খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০