জিয়ার কবর দেখলে আ.লীগ ভয়ে ঝিমঝিম করে: সালাম

প্রচ্ছদ » Uncategorized » জিয়ার কবর দেখলে আ.লীগ ভয়ে ঝিমঝিম করে: সালাম

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : জিয়াউর রহমানের কবর দেখলে এখন আওয়ামী লীগ ভয়ে ঝিমঝিম করে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। মঙ্গলবার (৩১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র উদ্যোগে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছেন এটা নিয়ে প্রশ্ন তোলে আওয়ামী লীগ। জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছেন যুদ্ধের ইতিহাস ঘেঁটে দেখেন। আপনারা কোথায় যুদ্ধ করেছেন? এ প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। জিয়াউর রহমানের যুদ্ধের ইতিহাস জানতে চান? রৌমারীতে, কামালপুরে, সিলেটে, চট্টগ্রামে যান। তারপরও বলি, জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছেন আপনাদের কেন বলবো? আপনাদের জানানোর তো আমাদের কোনো দরকার নেই।

তিনি বলেন, জিয়াউর রহমানকে তারা (আওয়ামী লীগ) ভয় পান। এখন জিয়াউর রহমানের কবরকেও তারা ভয় পান। জিয়াউর রহমানের কবর দেখলে তাদের শরীর ভয়ে ঝিমঝিম করে। জীবিত জিয়াউর রহমানকে তারা দেখতে পারেননি। এখন শহীদ জিয়াউর রহমানকেও তারা দেখতে পারেন না।

এই বিএনপি নেতা বলেন, আমরা দেশে বিশৃঙ্খলা চাই না। আমরা চাই গণতান্ত্রিক পন্থায় দেশের সরকার পরিবর্তন হোক। জনগণের ভোটে সরকারের পরিবর্তন হবে। এজন্য আগামীতে আমরা একটা নির্বাচন চাই। এ নির্বাচন কোনোভাবেই শেখ হাসিনার অধীনে হবে না। সরকারের অধীনেই হতে হবে।

সালাম বলেন, করোনা মোকাবিলা করতে পারেননি, এখন ডেঙ্গু মোকাবিলা করতে পারছেন না। উন্নয়নের দোহাই দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। উন্নয়নের কথা বলে জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে চাইছেন, কিন্তু কোনো লাভ হবে না। জনগণ এর জবাব দেবেই।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-তথ্যবিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সেলিম মিয়া, সংগঠনের সহ-সভাপতি জিয়াউল হক আনোয়ার, অ্যাডভোকেট আব্দুর রহিম, মোস্তফা গাজী দুদু, মুক্তার আকুন্দ, মাসুদ প্রমুখ।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ৩১ আগস্ট , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১