জুরাইনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » জুরাইনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাকির হোসেন (৫০) নামে পুলিশের এক সোর্স নিহত হয়েছেন। ওই ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে মজিবুর রহমান মোহন (৪০) নামে আরেক যুবক আহত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, জুরাইন নবারুণ গলিতে ছুরিকাঘাতে আহতাবস্থায় দুজনই পড়েছিল। খবর পেয়ে তাদের দুইজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত যুবক চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহত মজিবুর রহমান জানান, জাকির পুলিশের সোর্স ছিলেন। পূর্ব জুরাইনের নবারুণ গলিতে লিটন নামে এক যুবক জাকিরকে সন্ধ্যায় ফোন দিয়ে প্রথমে তাকে ডেকে নেয়। এরপর পরিকল্পিতভাবে মাদক ব্যবসায়ী স্বপন, শুকুর, লিটনসহ ২০ থেকে ২৫ জন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে‌। পরে আমি এগিয়ে গেলে আমাকেও বাম চোখের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নিহতের ছেলে শান্ত ইসলাম খবর পেয়ে দ্রুত ঢামেকে ছুটে আসেন। তিনি জানান, আমার বাবা কদমতলী থানা পুলিশের সিএনজি চালক ছিলেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বাগেরহাটে। বর্তমানে কদমতলীর মদিনাবাগ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১১ ফেব্রুয়ারী , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০