জেএমআইয়ের কাছ থেকে ৩ কোটি সিরিঞ্জ কিনছে সরকার

প্রচ্ছদ » Uncategorized » জেএমআইয়ের কাছ থেকে ৩ কোটি সিরিঞ্জ কিনছে সরকার

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : করোনার টিকা প্রয়োগের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের কাছ থেকে ৩ কোটি ৩০ লাখ সিরিঞ্জ কিনছে সরকার। এ লক্ষ্যে আজ স্বাস্থ্য অধিদপ্তর কোম্পানিটকে একটি কার্যাদেশ দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে,পাঁচটি ধাপে ওই সিরিঞ্জ সরবরাহ করবে জেএমআই। প্রতি ধাপে ৬৬ লাখ সিরিঞ্জ সরবরাহ করা হবে। প্রথম লটের সিরিঞ্জ সরবরাহ করা হবে ৩১ আনুয়ারি। এরপর যথাক্রমে ২৮ ফেব্রুয়ারি, ৩০ মার্চ, ১৬ মে ও ২০ জুন তারিখে বাকী সিরিঞ্জগুলো সরবরাহ করা হবে।

জেএমআই সিরিঞ্জের কাছ থেকে প্রতিটি সিরিঞ্জ ৫ টাকা ৪০ পয়সা দরে কেনা হচ্ছে। কোম্পানিটির কাছ থেকে মোট ১৭ কোটি ৮২ লাখ টাকা মূল্যের সিরিঞ্জ কিনছে সরকার।

উল্লেখ, সরকার করোনা ভাইরাস মোকাবেলায় ভারতের সেরাম ইন্ডাস্ট্রির উৎপাদিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আবিস্কৃত টিকা কেনার জন্য চুক্তি করেছে। আজ রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ হাজার ২৭১ কোটি টাকা ব্যয়ে তিন কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। করোনার এই টিকা প্রয়োগের জন্য বিশেষায়িত সিরিঞ্জ প্রয়োজন।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/২১ই জানুয়ারি,২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০