জয়পুরহাটে জুয়ার সরঞ্জাম ও টাকাসহ আ.লীগ নেত্রীর ছেলে আটক

প্রচ্ছদ » Uncategorized » জয়পুরহাটে জুয়ার সরঞ্জাম ও টাকাসহ আ.লীগ নেত্রীর ছেলে আটক

arrestপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জয়পুরহাটে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর ছেলেসহ নয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের জিরো পয়েন্টে বন্ধু ক্লাব থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুলতানার ছেলে রুবেল হোসেন, সদর উপজেলার পাঁচুরচকের বকুল হোসেন, আরাফাত নগরের শিপন মিয়া, বিশ্বাসপাড়া এলাকার মনিরুল ইসলাম, শফিউল আলম, সবুজনগর এলাকার সামিউল আলম, ফুয়াদ মতিন, মাদরাসাপাড়ার মিলন হোসেন ও আরিফুল আলম রুবেল।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন জানান, আটকরা দীর্ঘদিন ধরে শহরের জিরো পয়েন্টে বন্ধু ক্লাবে আসর বসিয়ে জুয়া খেলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে ওই জুয়াড়িদের হাতেনাতে আটক করা হয়।

এ সময় সেখান থেকে ফেনসিডিলের খালি বোতল, জুয়ার সরঞ্জাম, নগদ ৫২ হাজার টাকা ও ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০