জয়ের দেখা পেল জার্মানি

প্রচ্ছদ » Uncategorized » জয়ের দেখা পেল জার্মানি

jarmaniপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জয়হীন টানা পাঁচ ম্যাচ। সবশেষ ৩০ বছর আগে এমন জয়খরায় ভুগেছিল জার্মানি। ব্যর্থতার বৃত্তটা ভেঙে অবশেষে জয়ের দেখা পেল ইওয়াখিম ল্যোভের দল। শেষ প্রস্তুতি ম্যাচে ২-১ গোলে সৌদি আরবকে হারাল বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ইকে গুন্ডোগানকে দর্শকরা দুয়ো দেওয়ায় স্বস্তির জয়ের পরও বিরক্ত জার্মান কোচ। দর্শকদের আরো সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অপর প্রস্তুতি ম্যাচে ইরান ১-০ গোলে লিথুয়ানিয়াকে, ক্রোয়েশিয়া ২-১ গোলে সেনেগালকে আর সুইজারল্যান্ড ২-০ গোলে হারিয়েছে জাপানকে। তবে চিলির সঙ্গে ২-২ সমতায় শেষ হয়েছে পোল্যান্ডের ম্যাচ।

ইংল্যান্ড, ফ্রান্স, স্পেনের সঙ্গে টানা তিন ম্যাচ ড্র। এরপর ব্রাজিলের কাছে হেরেই বসে জার্মানি। বিশ্বকাপ প্রস্তুতিতে প্রথম ম্যাচেও হার অস্ট্রিয়ার সঙ্গে। সেই ১৯৮৭-৮৮ মৌসুমের পর টানা পাঁচ ম্যাচ আর জয়হীন কাটাতে হয়নি জার্মানিকে। হতাশার বৃত্তটা ভেঙেছে সৌদি আরবকে ২-১ গোলে হারিয়ে। অষ্টম মিনিটে টিমো ভেরনারের গোলে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মার্কো রয়েস ছয় গজ বক্সের সামনে বল বাড়ান ভেরনারকে, যা সুস্বাদু খাবারই ছিল তাঁর জন্য। প্রথম ছোঁয়ায় বল জালে জড়াতে ভুল করেননি এই তরুণ।

২৫ মিনিটে ভেরনারের আরেকটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। মার্কো রয়েসের শটও ফেরে পোস্টে লেগে। তবে ৪৩ মিনিটে সৌভাগ্যের গোলে এগিয়ে যায় জার্মানি। ভেরনারের নিচু ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ওমার ওটমান। বিরতির পর ছন্দটা ধরে রাখতে পারেনি জার্মানি। পাল্টাআক্রমণে প্রায়ই বিপজ্জনক হয়ে উঠছিল সৌদি আরব। তারা একটা গোলও ফেরায় ৮৪ মিনিটে। আল জসিমকে বক্সে সামি খেদিরা ফাউল করলে পেনাল্টি পায় সৌদি আরব। মোহাম্মদ আল সাহলাইয়ের শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়েছিলেন টের স্টেনেগান। কিন্তু ফিরতি বল জালে জড়িয়ে দেন জসিম। বিরতির পর মানুয়েল নয়ারের বদলি হয়ে নেমেছিলেন স্টেনেগান। ইনজুরি টাইমে সাহলাই বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির জোরালো আবেদন জানায় তারা। কিন্তু কান দেননি রেফারি।

৫৭ মিনিটে বদলি হয়ে নেমেছিলেন ইকে গুন্ডোগান। কোচ ইওয়াখিম ল্যোভ দর্শকদের ইঙ্গিত দিচ্ছিলেন তাঁকে উদ্দীপ্ত করার। হয়েছে উল্টো। গুন্ডোগানের পায়ে বল গেলেই দুয়ো দিচ্ছিলেন দর্শকরা। কেননা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে গত মাসে দেখা করেছিলেন মেসুত ওয়েজিল ও গুন্ডোগান। তুর্কি বংশোদ্ভূত গুন্ডোগান এরদোগানকে নিয়ে টুইট করেছিলেন, ‘আমার প্রেসিডেন্ট’। তখন থেকেই বিতর্কে তিনি। তবে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে এ নিয়ে দর্শকদের দুয়ো দেওয়াটা মানতে পারছেন না ইওয়াখিম ল্যোভ, ‘গুন্ডোগান আর কী করতে পারে? ও একটা ছবিই তুলেছে কিন্তু জার্মানিকে হৃদয় থেকে ধারণ করার কথাটা বলেছে বারবার। এর পরও তাকে দুয়ো দেওয়াটা বাড়াবাড়ি। জাতীয় দলে নতুন খেলছে না ও। এ ধরনের আচরণ অপ্রত্যাশিত।’

টানা পাঁচ ম্যাচ পর জয় পেলেও দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত নন ল্যোভ। বিশ্বকাপে আরো উন্নতির তাগিদ দিলেন তিনি। তাই বলে ভেঙে পড়ছেন না হতাশাতেও, ‘আমি জানি আরো উন্নতি করতে হবে। টুর্নামেন্ট যখন শুরু হবে আমরা প্রস্তুত হয়ে যাবে। এ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নই। বিরতির আগে খুব ভালো খেলেছি। বিরতির পর ভুল পাস দিয়েছি অনেক। এই ভুলগুলো কাটিয়ে উঠতে হবে অবশ্যই।’ অধিনায়ক মানুয়েল নয়ার আট মাস পর চোট কাটিয়ে ফিরেছিলেন অস্ট্রিয়ার বিপক্ষে। গত পরশু খেলেছেন বিরতি পর্যন্ত। প্রথম ৪৫ মিনিট গোল হজম করতে না হওয়ায় খুশি তিনি। তবে ল্যোভের মতো উন্নতির তাগিদ দিলেন নয়ারও, ‘আমাদের দলটা তারুণ্যনির্ভর, গতবারের মতো নয়। আমরা অনেক বেশি বল হারিয়েছি আর প্রতিটি আক্রমণ থেকে মনে করেছি গোল করে ফেলব। এই ভুলগুলো থেকে শিখতে হবে সবাইকে।’

ব্রাজিলের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে হেরেছিল ক্রোয়েশিয়া। গত পরশু সেনেগালের সঙ্গেও পিছিয়ে পড়ে ৪৮ মিনিটে। গোল করেন ইসমাইলা সার। ৬৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। ৭৮ মিনিটে আন্দ্রে ক্রামারিচের গোলে ২-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে তারা। দিনের আরেক প্রীতি ম্যাচে চিলির বিপক্ষে প্রথম ৩৫ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় পোল্যান্ড। রবার্ত লেভানদস্কি ৩০ এবং ৩৪ মিনিটে অন্য গোলটি পিওতর জিয়েলনেস্কির। ৩৮ মিনিটে এক গোল ফেরান ডিয়েগো ভালদেস। ৫৬ মিনিটে মিকো আলবোরোনজোর গোলে ২-২ সমতায় মাঠ ছাড়ে চিলি। এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০