ঝড়ে বিদ্যালয়ের ঘর ভেঙে ৬ শিক্ষার্থী আহত

প্রচ্ছদ » Uncategorized » ঝড়ে বিদ্যালয়ের ঘর ভেঙে ৬ শিক্ষার্থী আহত

bholaভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে কালবৈশাখী ঝড়ে স্কুলের আধাপাকা টিনের ঘর ভেঙে পড়ে ৬ শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে একজনের আবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার দুপুরে কালবৈশাখী ঝড়ের প্রভাবে ভোলার লালমোহন উপজেলার কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দুপুরে বিরতি চলাকালীন স্কুলের ২০১৫ সালে জেলা পরিষদ অর্থায়নে ভোলার আপন ঠিকাদার কৃর্তক তৈরিকৃত স্কুলের আধাপাকা টিনের ঘরটি ভেঙে পড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মিথিলা মজুমদার, ৮ম শ্রেণির যুগল চন্দ্র দে, ৯ম শ্রেণির ইমরান, মাহাদী, ১০ম শ্রেণির আবদুল্লাহ ও নাইমুন। আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে যুগল চন্দ্রের আবস্থা আশঙ্কাজনক।

পরিস্থিতি দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল।

কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দিন জানান, দুপুরে স্কুলের বিরতি চলাকালীন কালবৈশাখী ঝড়ের প্রভাবে স্কুলের আধাপাকা টিনের ঘরটি ভেঙে পড়ে। এতে ৬ শিক্ষার্থী আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১