ঝিনাইদহের কোটচাঁদপুরে নারীকে কুপিয়ে হত্যা

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ঝিনাইদহের কোটচাঁদপুরে নারীকে কুপিয়ে হত্যা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় তসলিমা বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

বুধবার (১ জুন) রাত ৯টার দিকে ওই উপজেলার লক্ষ্মীপুর গ্রামে আখ সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তসলিমা ওই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলম মণ্ডলের স্ত্রী। আলম পেশায় ব্যাটারিচালিত ইজিবাইকচালক।

লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিদুল ইসলাম জানান, বুধবার রাত ৯টার দিকে তসলিমা মোবাইলফোনে কথা বলতে বাড়ির বাইরে যান। পরে আর বাড়িতে ফিরে আসেননি। রাতে খোঁজাখুঁজির একপর্যায়ের বাড়ির পাশের আখ সেন্টার এলাকায় ঘাসের ওপর তসলিমার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তবে, কে বা কারা তাকে কী কারণে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।

প্রতিবেশী মিজানুরের রহমানের সঙ্গে তাদের বেশ কয়েক দিন ধরে বিরোধ চলছিল। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে স্বজনদের অভিযোগ। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেছেন তারা।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২ জুন , ২০২২।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১