ঝিনাইদহে ভাতিজাকে বাঁচাতে গিয়ে খুন হলেন চাচা

প্রচ্ছদ » Uncategorized » ঝিনাইদহে ভাতিজাকে বাঁচাতে গিয়ে খুন হলেন চাচা

jhenaidahপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আসলাম মণ্ডল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আসলাম মণ্ডল উপজেলার হাকিমপুর গ্রামের আয়নাল মণ্ডলের ছেলে।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর গ্রামে সন্ধা থেকে ওয়াজ মাহফিল শুরু হয়। ওয়াজ মাহফিলের পাশেই বসে মেলা। এ মেলায় রাত সাড়ে ৯টার দিকে হাকিমপুর গ্রামের রাজা মালিথা ও চাঁদপুর গ্রামের আবু সায়েদ ‘সেভেনআপ চুরি’ নামে এক ধরনের লটারি খেলা খেলছিল। এ সময় তাদের ভেতর কথা কাটাকাটির একপর্যায়ে রাজা মালিথাকে ছুরি দিয়ে আঘাত করে আবু সায়েদ। সে সময় রাজার চাচা আসলাম মণ্ডল বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাতে আহত করা হয়। স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক আসলামকে মৃত ঘোষণা করেন। আহত রাজা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০