পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এম.এল ডাইং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪.৫০ টাকা পয়সা বা ৯.৮৯ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ৫০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৬৭ বারে ১০ লাখ ৮৪ হাজার ৬০২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৪০ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আইটি কনসালটেন্টস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৯.১৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৬৩৮ বারে ২০ লাখ ৯ হাজার ১৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল, মুন্নু জুট স্ট্যাফলার্স, গ্লাক্সোস্মিথক্লাইন, এনটিসি, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইন্দো-বাংলা ফার্মা, ফারইস্ট নিটিং ও আমরা টেকনোলজি লিমিটেড।








