টপটেন গেইনার এমবি ফার্মা

প্রচ্ছদ » Uncategorized » টপটেন গেইনার এমবি ফার্মা

Ambee-pharmaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪০ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, রোববার শেয়ারটি সর্বশেষ ৫০৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৩১০ বারে ৯৫ হাজার ৮৫৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৪ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১১ টাকা বা ৮.৩৬ শতাংশ।

আজ কোম্পানিটি সর্বশেষ ১৪২ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি দুই হাজার ৪৮৭ বারে ৬ লাখ ৫০ হাজার ২৩০টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের ৩ টাকা ৯০ পয়সা বা ৭.৮৬ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, ইস্টার্ন লুব্রিকেন্টস, আলিফ ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স স্পিনিং, মুন্নু সিরামিক, ন্যাশনাল টিউবস ও আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০