টমটমের ধাক্কায় না ফেরার দেশে শাওয়াল

প্রচ্ছদ » Uncategorized » টমটমের ধাক্কায় না ফেরার দেশে শাওয়াল

shaowalকক্সবাজার প্রতিনিধি: মায়ের সঙ্গে বেড়াতে নানা বাড়ি এসে ফেরার পথে টমটমের ধাক্কায় শাওয়াল নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে কক্সবাজারে মহেশখালী উপজেলার মাতারবাড়ী তিতামাঝির পাড়া ছদর বাপের রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওয়াল ধলঘাটা ইউনিয়নের উত্তর সুতরিয়া গ্রামের আব্দুল মোনাফের ছেলে। টমটমের ধাক্কায় তার মা রেনুয়ারাও আহত হয়েছেন।

স্বজনরা জানায়, শিশুটি মায়ের সঙ্গে বেড়াতে মাতারবাড়ি পুরান বাজার নানাবাড়ি এসেছিল কয়েকদিন আগে। শনিবার সকালে মা-ছেলে বাড়ি ফেরার পথে একটি টমটম পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হয়ে শাওয়াল মারা যায়।

মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল হক জানান, শিশুটি মরদেহ উদ্ধরা করা হয়েছে। তার আহত মা রেনুয়ারাকে চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক টমটমের চালক পালিয়ে গেলেও টমটমটি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০