tangailটাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নবীনবরণ অনুষ্ঠানের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি মুজিব কলেজের শিক্ষার্থীরা।

রোববার দুপুরে সখীপুর পৌরশহরের মুখতার ফোয়ারা চত্বরে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ অবরোধ কর্মসূচি পালন করে তারা। এ সময় পৌরশহরের গুরুত্বপূর্ণ ৪টি সড়কের বহু যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন ঢাকা টাঙ্গাইলগামী যানবাহন ও যাত্রীরা।

কলেজ সূত্রে জানা যায়, সরকারি মুজিব কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীরা প্রায় দুই মাস ধরে নবীনবরণ অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিলেন কলেজ কর্তৃপক্ষের কাছে।

দেই-দিচ্ছি বলে টালবাহানা করায় রোববার দুপুরে প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহরের মুখতার ফোয়ার চত্বরে এসে জড়ো হয়ে সড়ক অবরোধ করে।

খবর পেয়ে সখীপুর থানা পুলিশের ওসি (তদন্ত) গোলাম হোসেন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।

সখীপুর থানা পুলিশের ওসি (তদন্ত) গোলাম হোসেন বলেন, কলেজের শিক্ষক, কলেজ ছাত্রসংসদের ভিপি-জিএসসহ আন্দোলরত শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠক করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক লাল ভৌমিক বলেন, এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থীরা নবীনবরণ অনুষ্ঠানের দাবি জানিয়ে আসলেও এইচএসসি পরীক্ষার কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে এইচএসসি পরীক্ষা চলছে। আর কলেজটিও পরীক্ষা কেন্দ্র রয়েছে।

এ প্রসঙ্গে ওই কলেজের গর্ভনিং বডির সভাপতি স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় জানান, তার কাছে বারবার এ দাবি জানালে এইচএসসি পরীক্ষার কারণে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান দেরিতে করার কথা বলা হয়েছে।

তিনি এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটার কারণে নবীনবরণ অনুষ্ঠানটি পেছানো হয়েছে জানিয়ে বলেন, ইতোমধ্যেই অনুষ্ঠানের তারিখ দেয়া হয়েছে। আগামী ১৬ মে ওই কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০