টানা তিনদিন পতনের পর উত্থানে বাজার

প্রচ্ছদ » Uncategorized » টানা তিনদিন পতনের পর উত্থানে বাজার

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। টানা তিন কার্যদিবস পতনের পর উত্থনে ফিরল বাজার। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ছিল (সিএসই) একই চিত্র।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৯৩৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৯৭ কোটি ২২ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৭৪১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৩৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৫ পয়েন্টে।

অন্যদিকে আজ সিএসইতে ৬৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮০৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০