টানা ৩ দিন লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজার
প্রচ্ছদ » Uncategorized » টানা ৩ দিন লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সাপ্তাহিক ছুটি ও মহান বিজয় দিবস উপলক্ষে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ টানা তিন দিন লেনদেন বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামীকাল শুক্র ও শনিবার ঢাকা স্টক একচেঞ্জে ও চট্টগ্রাম স্টক একচেঞ্জের সাপ্তাহিক ছুটি। আর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। এরই অংশ হিসেব দেশের উভয় স্টক এক্সচেঞ্জেও বন্ধ থাকবে। এর ফলে টানা তিন দিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার।
আগামী ১৭ ডিসেম্বর, সোমবার উভয় শেয়ারবাজারে লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।








