টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ইলন মাস্কের

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ইলন মাস্কের

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: টুইটারের প্রায় সাড়ে ৭ হাজার কর্মী থেকে ৭৫ শতাংশ ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন ইলন মাস্ক। টুইটার ইনকরপোরেশন কিনে নেওয়ার চুক্তিতে ‘সম্ভাব্য বিনিয়োগকারীদের’ কাছে এ পরিকল্পনা তুলে ধরা হয়েছে বলে দি ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির মালিকানায় যে-ই থাকুক না কেন, কয়েক মাসের মধ্যে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে বলেও প্রতিবেদনে জানানো হয়।

তবে টুইটারের মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা তাদের কর্মীদের জানিয়েছেন, এই মুহূর্তে কোনো ধরনের গণছাঁটাইয়ের পরিকল্পনা নেই।
যে নথির বরাতে ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনটি করেছে, তাতে বলা হয়েছে, ইলন মাস্ক টুইটার কেনার প্রস্তাব দেওয়ার আরও আগে থেকেই ব্যয় কমাতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করে আসছিল প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের কোনো জবাব দেয়নি টুইটার ইনকরপোরেশন।

আগামী বছরের শেষে কর্মীদের বেতন ৮০ কোটি ডলার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির কর্মীদের প্রায় এক-চতুর্থাংশকে কর্মক্ষেত্র থেকে বিদায় নিতে হতে পারে বলে জানিয়েছে দি ওয়াশিংটন পোস্ট।

এদিকে গত মে মাসে টুইটার তাদের বট ও স্প্যাম অ্যাকাউন্টের প্রকৃত সংখ্যা গোপনের অভিযোগে টুইটার কেনার চুক্তি থেকে সরে এলেও এই মাসের শুরুতে আবার চুক্তি সচল রাখার সিদ্ধান্তে ফেরত আসেন ইলন মাস্ক।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২১ অক্টোবর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১