টেস্টে জয়ের লক্ষ্যে আজ থেকেই অনুশীলনে টাইগাররা

প্রচ্ছদ » Uncategorized » টেস্টে জয়ের লক্ষ্যে আজ থেকেই অনুশীলনে টাইগাররা

taigarপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হতাশাজনক পারফরমেন্সে মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত বাংলাদেশ। আর তাইতো ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগারবাহিনী। সে লক্ষ্যে আজ থেকেই অনুশীলন শুরু করতে চায় টাইগাররা।

আগামী ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম টেস্ট। প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। আর সে কারণেই ম্যাচটি ঘিরে থাকছে টানটান উত্তেজনা।

প্রথম টেস্টকে সামনে রেখে আজ থেকে অনুশীলন শুরু করবে দুই দল। দলে আনা হয়েছে অনেক পরিবর্তন। প্রায় প্রতিদিনই নতুন কাউকে টেস্ট স্কোয়াডে যোগ করছে নির্বাচকমন্ডলী। লক্ষ্য একটাই। টেস্টে ভালো করা।

এর আগে গতকাল রবিবার বিকেল ৩টায় চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ে দুই দল। পরে চট্টগ্রামে বিমান বন্দর থেকে কড়া নিরাপত্তায় দুই দলকে হোটেলে নেয়া হয়। বিমানবন্দরে স্থানীয় সংগঠকরা টাইগারদের পাশাপাশি লঙ্কানদের অভ্যর্থনা জানান।

প্রথম টেস্টের দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদেী হাসান মিরাজ, রুবেল হোসেন, নাঈম হাসান, সানজামুল ইসলাম, তানবীর হায়দার এবং আব্দুর রাজ্জাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০