ট্রাকচাপায় ঝরল স্কুলছাত্রীর প্রাণ

প্রচ্ছদ » Uncategorized » ট্রাকচাপায় ঝরল স্কুলছাত্রীর প্রাণ

road-acciপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকচাপায় সুমি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে শাহানা নামে আরও একজন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলার শাখামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুমি আক্তার ওই উনিয়নের রামভদ্র জানের পাড় গ্রামের আব্দুল গণির মেয়ে। আহত শাহানা একই গ্রামের শাহ আলমের মেয়ে। তারা দুজনই স্থানীয় মনমোহনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মাহফুজুর রহমান ও স্থানীয়রা জানান, সকালে ওই দুই ছাত্রী বাইসাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে ছাইতানতলা শাখামারা ব্রিজ এলাকায় একটি ট্রাক বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে সাইকেল চালক সুমি আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। আহত শাহানাকে স্থানীয় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০