ট্রাক-লরির সংঘর্ষের পর ট্রেনের ধাক্কায় চালক নিহত

প্রচ্ছদ » Uncategorized » ট্রাক-লরির সংঘর্ষের পর ট্রেনের ধাক্কায় চালক নিহত

road accidentপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষের পর ট্রেনের ধাক্কায় লরি চালক রহমত আলী (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় লরির হেলপার ও ট্রাকের দুইজন আহত হয়েছেন। নিহত রহমত আলী কিশোরগঞ্জ জেলার রামদিয়া গ্রামের আব্দুল হামিদের ছেল।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লবণ ভর্তি একটি ট্রাক উপজেলার আনালিয়াবাড়ী নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি লরি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই লরির চালক নিহত হন। আহত হন লরির হেলপার ও ট্রাকের চালকসহ তিনজন। নিহতের মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০