ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির কনসলিডেটেড শেয়ার প্রতি আয় হয়েছে ২৬ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২৪ পয়সা।
ছয় মাসে (জানুয়ারি-জুন,১৯) কোম্পানির কনসলিডেটেড শেয়ার প্রতি আয় হয়েছে ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৭০ পয়সা।
৩০ জুন ২০১৯ শেষে কোম্পানির কনসলিডেটডে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ৪৯ পয়সা।








