ট্রেডিংয়ের বাইরে শেয়ার হস্তান্তর করবে মার্কেন্টাইল ব্যাংক
প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও » ট্রেডিংয়ের বাইরে শেয়ার হস্তান্তর করবে মার্কেন্টাইল ব্যাংক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক ট্রেডিং নিয়মের বাইরে শেয়ার হস্তান্তর করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, আদালতের নির্দেশে ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক আলহাজ এস এম শাকিল আখতার এর কাছ থেকে ৪১ লাখ ১ হাজার ৫৩০টি শেয়ার যমুনা ব্যাংককে হস্তান্তর করবে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই উদ্যোক্তাকে শেয়ার হস্তান্তর সম্পন্ন করতে হবে।








