ট্রেলারেই জমজমাট তারকাবহুল কুয়াশা

প্রচ্ছদ » Uncategorized » ট্রেলারেই জমজমাট তারকাবহুল কুয়াশা

tisaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আমি জামশেদ, নিরিবিলি মানুষ, আমার কাজে কেউ বাধা দিলে আমি গণ্ডগোল করি। কথাগুলো ভেসে আসছে শহীদুজ্জামান সেলিমের কণ্ঠ থেকে। ভয়ংকর লুক নিয়ে একটা গাড়ি থেকে নেমে তিশার বাড়ির দরজা ধাক্কা দিয়ে প্রবেশ করলেন তিনি, আক্রমন করলেই তিশার উপর। এমন দৃশ্যের দেখা মিললো মোস্তফা কামাল রাজ পরিচালিত তারকাবহুল ওয়েব সিরিজ ‘কুয়াশা’ এর ট্রেলারে। সোমবার লাইফ টেকনোলোজির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ওয়েব সিরিজটির দের মিনিটের ট্রেলার।

ট্রেলারেই জমেছে ‘কুয়াশা’। ওয়েব সিরিজটিতে চিত্রনায়ক এ বি এম সুমন ও নুসরাত ইমরোজ তিশার রসায়ন কেমন হবে তারও আভাস মিলেছে। আন্দাজ করা যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ওয়েব সিরিজ ‘কুয়াশা’য় জমবে সুমন- তিশার কেমিস্ট্রি। ‘কুয়াশা’য় তিশার চরিত্রের নাম রানি। সুমন অভিনয় করেছেন মুরাদের ভূমিকায়। গল্পে দু’জনই জড়িয়ে পড়েন অপরাধ জগতের সঙ্গে।

দেখা যাচ্ছে, জামশেদের টাকা চুরি করে পালানোর পরিকল্পনা করে রানি ও মুরাদ। টাকা চুরি করে পালিয়ে তারা বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। এর একটা খুন। আরও রহস্যে ছায়া। বাকিটা ওয়েভ সিরিজেই দেখতে হবে।

প্রতিটি অপরাধের পেছনে অর্থ, ক্ষমতা কিংবা নারীর যোগসাজশ থাকে। ‘কুয়াশা’র গল্প সেই সূত্র ধরেই এগিয়েছে। এমনই গল্পে ওয়েব সিরিজটির চিত্রনাট্য তৈরি করেছেন মারুফ রেহমান। ইনোভেট সল্যুশনসের ব্যানারে ‘কুয়াশা’ নির্মিত হয়েছে। শিগগিরেই সিনেস্পট অরিজিনালে মুক্তি পাবে এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০