ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

প্রচ্ছদ » Uncategorized » ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

road-acciপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। তবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সালান্দর এলাকায় বিআরটিসি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আহত হন ১৯ জন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১