ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নাজমিন আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

রোববার সকালে সালন্দর ইউনিয়ন বরূনাগাঁও বাশিয়া দেবি ফকির পাড়া সেনুয়া নদীর পাড়ের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাজমিন আক্তার (১৪) সদর উপজেলার বাসিয়াদেবী ফকিরপাড়া গ্রামের নুর নবীর মেয়ে। সে সালন্দর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।

নাজমিনের বাবা নুর নবী জানান, শনিবার বিকেলে নাজমিন সেনুয়া নদীর পাড়ে ধানখেত দেখতে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। সকালে ওই নদীর পাড়ে একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখা যায়। তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) কফিল উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০