ডমিনেজের আইপিও ফান্ড ব্যবহারে পরিবর্তনের সিদ্ধান্ত

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ডমিনেজের আইপিও ফান্ড ব্যবহারে পরিবর্তনের সিদ্ধান্ত

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজার তালিকাভুক্ত ডমিনেজ স্টিলের পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ফান্ডের মধ্যে ২৮ কোটি টাকা ব্যবহারে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পরিবর্তিত বাজারের চাহিদা মোকাবেলার করার জন্য, টেকসই ব্যবসা সুরক্ষিত করতে এবং কোম্পানির মুনাফা বাড়াতে আইপিও ফান্ডের অর্থ ব্যবহারে পরিবর্তন আনতে চায় কোম্পানিটি।

কোম্পানিটি আইপিও ফান্ডের মধ্যে বিল্ডিং ও অন্যান্য নির্মাণের জন্য ৫ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার ৪১৭ টাকা, বৈদ্যুতিক ইনস্টলেশনের জন্য ২ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা এবং নতুন প্লান্ট ও যন্ত্রপাতি অধিগ্রহণের জন্য ২০ কোটি ৪১ লাখ ৫৫ হাজার ৮৩৩ টাকা ব্যবহার করবে।

কোম্পানিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং শেয়ারহোল্ডারদের সম্মতির পর আইপিও ফান্ডের অর্থ ব্যবহারে পরিবর্তন আনবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৩ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০