ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ

প্রচ্ছদ » Uncategorized » ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড প্রথম প্রান্তিক প্রকাশ করেছে।

আজ সোমবার (২৮ডিসেম্বর) কোম্পানির ২০২০-২১ অর্থবছরের জুলাই-৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রান্তিক প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিচালনা পর্ষদ।

জুলাই- সেপ্টেম্বর’২০ অর্থাৎ আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪০ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ২৬ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২০ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৮১ পয়সা। এর আগের বল একই সময়ে ছিল ২১ টাকা ২৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ৭৬ লাখ ৬৯হাজার ১৬৭ টাকা। আগের বছর একই সময়ে কর পরবর্তী মুনাফা ছিল ২ কোটি ৫৯ লাখ ২ হাজার ৬৭৪ টাকা।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ ডিসেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০