ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে ছয় শিক্ষার্থীর আমরণ অনশন

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে ছয় শিক্ষার্থীর আমরণ অনশন

DU tscপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) পুনর্নির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন করছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থী এবং দুজন সাধারণ শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে প্রথমে চার প্রার্থী অনশন শুরু করলেও পরে তাদের সঙ্গে আরও দুজন শিক্ষার্থী যোগ দেন। আজও আমরণ অনশন অব্যাহত রেখেছেন তারা।

অনশনকারী চার প্রার্থী হলেন, ডাকসু নির্বাচনে শহীদুল্লাহ হল সংসদের সাহিত্য সম্পাদক পদের প্রার্থী শোয়েব মাহমুদ, মুহসিন হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক পদের প্রার্থী মো. মাঈন উদ্দিন, জগন্নাথ হল সংসদের সদস্য পদের প্রার্থী অনিন্দ্য মণ্ডল এবং কেন্দ্রীয় সংসদের ছাত্র পরিবহন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাওহীদ তানজীম। এছাড়া, দুজন সাধারণ শিক্ষার্থী হলেন— আল মাহমুদ ত্বাহা ও রাফিয়া তামান্না।

অনশনকারী মো. মাঈন উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অনশনকারীদের কাছে এসে নির্বাচনের ভুল স্বীকার ও পুনর্নির্বাচনের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।

তিনি বলেন, আমরা চার জন শুরু করলেও পরে দুজন সাধারণ শিক্ষার্থী এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের আশ্বাস না দেওয়া পর্যন্ত অনশন চলবে।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর গত সোমবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন নিয়ে দিনভর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগ চলে। এরপর ওই দিন দুপুরে বেশ কিছু ছাত্র সংগঠন, প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন। পর রাতে ফল ঘোষণা হলে ১৮টি হল সংসদের ১২টিতে ভিপি ও ১৪টিতে জিএস পদে ছাত্রলীগ এবং ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা ভিপি পদে ও চারটিতে জিএস পদে জয়লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০