ডাচ্-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » রাজনীতি » ডাচ্-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংক দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৯৭ পয়সা।
ছয় মাসে (জানুয়ারি-জুন,১৯) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ২৫ পয়সা।
৩০ জুন ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে (এনএভিপিএস) হয়েছে ৪৯ টাকা ৯৭ পয়সা।








