ডাচ-বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষনা
প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » ডাচ-বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষনা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ লভ্যাংশ ঘোষনা করেছে। এর পুরোটাই বোনাস। ৩১ ডিসেম্বর,১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষনা করেছে পর্ষদ।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ১ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ১২ টাকা ২৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১৫ টাকা ৪৩ পয়সা। কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে আগামী ৭ এপ্রিল। কোম্পানির বার্ষিক সাধারন সভা আগামী ২৯ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।








