ডাব পাড়তে উঠে যুবকের মৃত্যু

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » ডাব পাড়তে উঠে যুবকের মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: লক্ষ্মীপুরে ডাব পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মো. রাসেল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের কাদিরাগোজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাসেল শকচর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাসেল ডাব পাড়তে গাছে ওঠেন। ডাবের ছড়া কেটে দিলে তা বৈদ্যুতিক তারের ওপর গিয়ে পড়ে। সেখান থেকে ডাব নামাতে গেলে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ঘটনাটি দুঃখজনক। পুলিশের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দাফনের স্বজনদের বলা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি আমাদের কেউ জানাননি। খোঁজ নেওয়া হচ্ছে।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২১ অক্টোবর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১