ডিএফপিতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র-আলোকচিত্র প্রদর্শনী

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ডিএফপিতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র-আলোকচিত্র প্রদর্শনী

DFPপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে (ডিএফপি) মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র ও দুটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্র দুটি হলো- জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’ ও ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’।

ডিএফপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তিনদিনের কর্মসূচির মধ্যে প্রতিদিন আলোকচিত্র প্রদর্শনী ছাড়াও ১৭ ডিসেম্বর একই স্থানে বেলা সাড়ে ১১টা ও বিকেল সাড়ে তিনটায় ডিএফপি নির্মিত ‘আমাদের বঙ্গবন্ধু’, ‘স্বাধীনতা কী করে আমাদের হলো’, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ ও ‘আমাদের মুক্তিযুদ্ধ’ প্রদর্শন করা হবে।

১৮ ডিসেম্বর একই স্থানে বেলা সাড়ে ১১টা ও বিকেল সাড়ে তিনটায় ‘এ স্টেট ইজ বর্ন’, ডিএফপি নির্র্মিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘একাত্তরে গণহত্যা ও বধ্যভূমি’ এবং ডিএফপির অপর ছবি ‘ওদের ক্ষমা নেই’ প্রদর্শন করা হবে।

আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০