ডিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলি
প্রচ্ছদ » Uncategorized » ডিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহকে (পিপিএম-সেবা) উত্তরা বিভাগ এবং উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবালকে (পিপিএম-সেবা) ডিএমপির লজিস্টিকস বিভাগে বদলি করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৯ সেপ্টেম্বর , ২০২০।








