ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

প্রচ্ছদ » Uncategorized » ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার (২৩ মার্চ) সকাল পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১ হাজার ৮৭৩ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন, ৩২ কেজি গাঁজা, ৫০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ মার্চ, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১