ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

প্রচ্ছদ » Uncategorized » ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (২১ মার্চ) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২২ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুই হাজার ২৬৯ পিস ইয়াবা, ৩৪ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ৮৭৮ গ্রাম গাঁজা ও ৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২২ মার্চ , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১