ডিএমপির ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
প্রচ্ছদ » Breaking News || জাতীয় » ডিএমপির ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ২৫ জন সহকারী কমিশনার বদলির পর এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১২ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (অ্যাডিশনাল এসপি সমমর্যাদা) বদলি করা হয়েছে।
সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
‘জনস্বার্থে’ অফিসারদের বদলি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। আদেশটি অবলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।
একই দিন ভোরে কমিশনার স্বাক্ষরিত এক আদেশে ২৫ জন সহকারী কমিশনারকে (এসি) বদলি করা হয়।








