ডিএসইতে গেইনারের শীর্ষে লিন্ডে বিডি

প্রচ্ছদ » Uncategorized » ডিএসইতে গেইনারের শীর্ষে লিন্ডে বিডি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। শেয়ারটির দর ৬২ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ১২ শতাংশ বেড়েছে। আজ এটিই ছিল কোনো কোম্পানির সর্বোচ্চ দর বৃদ্ধি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১ হাজার ২৮০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪০৩ বারে ১৩ হাজার ৯৪০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ১ কোটি ৭৭ লাখ ১৮ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৪ দশমিক ৬৪ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

এছাড়া এদিন কোম্পানিটি ১ হাজার ১২৮ বারে ১৬ লাখ ৭২ হাজার ৫০৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ১১ লাখ ৯৮ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের ২ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৯৮ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ১ হাজার ৩৭৫ বারে ১৭ লাখ ৬০ হাজার ৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৪ লাখ ২৮ হাজার টাকা।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক, আল-হাজ্ব টেক্সটাইল, আইডিএলসি ফাইন্যান্স, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, সালভো কেমিক্যাল এবং ইষ্টার্ণ লুব্রিকেন্টস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০