ডিএসইতে গেইনারের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল

প্রচ্ছদ » Uncategorized » ডিএসইতে গেইনারের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। আজ এটিই ছিল কোনো কোম্পানির সর্বোচ্চ দর বৃদ্ধি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ৭৪৪ বারে ৮৯ লাথ ৫৮ হাজার ২৯৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ২২ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৪ দশমিক ৭৮ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

এছাড়া এদিন কোম্পানিটি ১ হাজার ৪৯৫ বারে ১ কোটি ১৩ লাখ ১৯ হাজার ৬১৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা যমুনা ব্যাংক লিমিটেডের ৮০ পয়সা বা ৪ দশমিক ২৩ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ১৭৫ বারে ৩ লাখ ৮০ হাজার ৪৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭২ লাখ ৭৯ হাজার টাকা।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল হাউজিং, শমরিতা হাসপাতাল, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জাহিন টেক্স, আইডিএলসি, প্রাইম ব্যাংক ও প্রাইম ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০