ডিএসইতে গেইনারের শীর্ষে সিএমসি কামাল, সিএসইতে এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
প্রচ্ছদ » Uncategorized » ডিএসইতে গেইনারের শীর্ষে সিএমসি কামাল, সিএসইতে এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারের শীর্ষে রয়েছে বস্ত্র খাতের কোম্পানি সিএমসি কামাল লিমিটেড। অন্যদিকে একই অবস্থানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতের এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই এবং সিএসই সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
ডিএসই: আজ ডিএসইতে সিএমসি কামালের শেয়ার দর ৭.৬০ শতাংশ বেড়ে গেইনারের শীর্ষে উঠে আসে।
ডিএসইতে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে এএফসি এগ্রোর ৭.৪০ শতাংশ, ডেল্টা স্পিনিংয়ের ৬.১৯ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৬.১১ শতাংশ, আইসিবির ৫.৯০ শতাংশ, ইস্টার্ণ হাইজিংয়ের ৫.৭৪ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪.৭৮ শতাংশ, বেঙ্গল উন্ডসোরের ৪.৭০ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৪.২৪ শতাংশ এবং এ্যাপেক্স স্পিনিংয়ের ৪.২৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সিএসই: আজ সিএসইতে এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৯.৮৩ শতাংশ বেড়ে গেইনারের শীর্ষে উঠে আসে।
ডিএসইতে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে এএফসি এগ্রোর ৭.৮০ শতাংশ, মাইডান্স ফাইন্যান্সের ৬.৬৬ শতাংশ, এ্যাম্বি ফার্মার ৬.৪৮ শতাংশ, ডেল্টা স্পিনিংয়ের ৬.২৫ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৬.১৯ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.১৫ শতাংশ, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজের ৬.০৬ শতাংশ, এ্যাপেক্স স্পিনিংয়ের ৫.৯৮ শতাংশ এবং ইস্টার্ণ হাইজিংয়ের ৫.৭৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।








