ডিএসইতে দর বাড়ার শীর্ষে ডেল্টা লাইফ
প্রচ্ছদ » Uncategorized » ডিএসইতে দর বাড়ার শীর্ষে ডেল্টা লাইফপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন শেয়ারটির দর ৬ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১১৫ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৯০৫ বারে ৯ লাখ ১৬ হাজার ৬৪১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ১০ কোটি ৩৫ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৩ দশমিক ৯৭ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
এদিন কোম্পানিটি ৪১৯ বারে ৬ লাখ ৯০ হাজার ৫১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা আমরা টেকনোলজির ১ টাকা ৩০ পয়সা বা ৩ দশমিক ৯৩ শতাংশ দর বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল ফিড ও সি অ্যান্ড এ টেক্সটাইল।








