ডিএসইতে পিই রেশিও কমেছে ৩.২৯%

প্রচ্ছদ » সারাদেশ » ডিএসইতে পিই রেশিও কমেছে ৩.২৯%

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে দশমিক ৬১ পয়েন্ট বা ৩ দশমিক ২৯ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৭ দশমিক ৯৩ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৮ দশমিক ৫৪ পয়েন্ট।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮ পয়েন্টে, সিমেন্ট খাতে ২২.২ পয়েন্ট, সিরামিকস খাতে ৩৩.৯ পয়েন্ট, প্রকৌশল খাতে ২০.৭ পয়েন্ট, আর্থিক খাতে ২৩ পয়েন্ট, খাদ্য খাতে ২৫.৬ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১২ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৯.৭ পয়েন্ট, আইটি খাতে ২৭.৯ পয়েন্ট, পাট খাতে ৬৯৫.৫ পয়েন্ট, বিবিধ খাতে ১৩.৮ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.৩ পয়েন্ট, কাগজ খাতে ৩৩.৪ পয়েন্ট, ওষুধ খাতে ১৬.৩ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২০.৯ পয়েন্ট, ট্যানারি খাতে ৩৯.৩ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৮.২ পয়েন্ট, বস্ত্র খাতে ১৭.৮ পয়েন্ট ও ভ্রমণ-অবকাশ খাতে ১৭১.৮ পয়েন্ট অবস্থান করছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ১৮ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০