ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হজার ৫৬১ কোটি টাকা

প্রচ্ছদ » সারাদেশ » ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হজার ৫৬১ কোটি টাকা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে প্রায় ২ হজার ৫৬১ কোটি টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৯ হাজার ৭০৯ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৮১১ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১১ হাজার ১২২ কোটি ৩৯ লাখ ৪৫ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৪১২ কোটি ৯০ লাখ ১৬ হাজার টাকার বা ১২.৭০ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২২.২৯ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ বেড়ে ৭ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ০৪ শতাংশ কমে ২ হাজার ৬৭৩ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক বেড়েছে ৩.৯৫ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১৯৮টির। আর ১৮টির দাম ছিল অপরিবর্তিত।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৫৬১ কোটি ২৩ লাখ ৭৭ হাজার টাকার বা দশমিক ৫৩ শতাংশ।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৭৪ হাজার ৪৭৫ কোটি ৩৪ লাখ ৫১ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৭৭ হাজার ৩৬ কোটি ৫৮ লাখ ২৮ হাজার টাকায়।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ সি/ ২৫ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১