ডিএসইতে লেনদেন কমেছে ১৪ দশমিক ৯৩ শতাংশ
প্রচ্ছদ » Uncategorized » ডিএসইতে লেনদেন কমেছে ১৪ দশমিক ৯৩ শতাংশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।এর নেতিবাচক প্রভাব পড়েছে লেনদেনেও। সপ্তাহের ব্যবধানে ডিএসইর লেনদেন কমেছে ১৪ দশমিক ৯৩ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গেলো সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৫৫৫ কোটি ২ লাখ ৪৪ হাজার টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ৩ কোটি ৫৩ লাখ ৬ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১৪ দশমিক ৯৩ শতাংশ।
ডিএসইর মোট লেনদেনে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর দখলে রয়েছে ৮১ দশমিক ৭১ শতাংশ। এর লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৮৭ কোটি ৮০ লাখ ৪৯ হাজার টাকা। আগের সপ্তাহে এসব কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৩৪৮ কোটি ৭৬ লাখ ৬ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণও কমেছে।
এছাড়া লেনদেনে ‘বি’ ক্যাটাগরির কোম্পানির অংশগ্রহণ রয়েছে ৩ দশমিক ৭২ শতাংশ। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫ কোটি ৮ লাখ ২১ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১২২ কোটি ২২ লাখ ২১ হাজার টাকা।
লেনদেনে নতুন কোম্পানিগুলোর অর্থাৎ ‘এন’ ক্যাটাগরির অংশগ্রহণ ছিল ১২ দশমিক ২৩ শতাংশ। এসব প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১২ কোটি ৫৮ লাখ ৪২ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৪৬২ কোটি ২০ লাখ ৭৮ হাজার টাকা। লেনদেনে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোর দখলে রয়েছে ২ দশমিক ৩২ শতাংশ। কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ কোটি ৫৫ লাখ ৩২ হাজার টাকা। আগের সপ্তাহে এসব শেয়ারের লেনদেনের পরিমাণ ছিল ৭০ কোটি ৩৪ লাখ টাকা।








